শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

শীতার্থ মানুষের মানুষের কষ্ট নিবারণে শনিবার জামালপুরে কম্বল বিতরণ করেছে এসএসসি ব্যচ ৯০ বন্ধুদের মাধ্যমে গঠিত গো গ্রীণ ফাউন্ডেশন। জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের বামুনপাড়া উদয়ন ক্লাবের সহাায়তায় ক্লাব প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রধান উপদেষ্টা সংগঠক জাহাঙ্গীর সেলিম। বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে হাসান মাকাম, গো গ্রীণ ফাউন্ডেশনের সদস্য হযরত আলী, আব্দুল আলী, আশফাকুর রহমান চৌধুরী, আতিকুল কবীর, আরিফুল ইসলাম, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। ১২ নং ওয়ার্ডের তিরুথা, বামুনপাড়া, তেতুলিয়া, রামনগর ও দেউরপাড় চন্দ্রা গ্রামের একশ জন বাক, শ্রবণ, শারীরীক ও মানসিক প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে দুপা হারানো প্রতিবন্ধী ব্যক্তি জহুরুল বলেন এইবার ছিতে পরথম কম্বল পাইলাম। খুব বালা হইছে। আল্লায় আপনাগো ছুয়াব দিব। দৃষ্টি প্রতিবন্ধী সন্ধ্যা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন গরিবের দিহে আপনেরা চাইয়ে দেকলেন। আইতে ইয়েলে ঘুম আহে না। কম্বলডা পাইয়ে আরাম পামু এহন। কম্বল নিতে আসা অধিকাংশ ব্যক্তিদের এধরণের অভিব্যক্তির প্রকাশ ছিলো। উল্লেখ জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা থেকে আসা বন্ধুদের আহ্বানে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের মাধ্যমে উদয়ন ক্লাবের সহায়তায় একশ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কম্বল দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com