শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুলিশ পরিচয়ে প্রতারণা করে বিলাসবহুল জীবনযাপন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। আর সেই অর্থ দিয়ে রাজধানীতে বিলাসবহুল জীবনযাপন করছিলেন তিনি। এছাড়া নিজ জেলা রাজবাড়ীতে তার রয়েছে বিশাল একটি বাড়ি। গত সোমবার (১০ জানুয়ারি) রাতে মাহবুবুর রহমান (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি জ্যাকেট উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর মালিবাগে সংস্থাটির দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মুক্তা ধর বলেন, ‘গ্রেফতার মাহবুবুর রহমান নিজেকে কখনও পুলিশ সুপার, কখনও অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিতো। সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে অনেক লোকজনকে চাকরিতে নিয়োগ, পদোন্নতি ও বদলি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এছাড়া জমির দালালিসহ নানা প্রতারণামূলক কাজের সঙ্গে জড়িত সে।’
তিনি বলেন, ‘পুলিশের সিনিয়র অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছেন এই প্রতারক। রাজধানী ও রাজবাড়ীতে রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি ও ফ্ল্যাট। তবে প্রতারণার মাধ্যমে কী পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রাথমিকভাবে এ বিষয়ে কোনও তথ্য জানতে পারেনি সিআইডি।’ এসব বিষয় আরও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, থানা ফাঁড়ি পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মরত অফিসারদের কাছে নিজেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তদবির বাণিজ্য চালিয়ে আসছিল মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন মামলার রিপোর্ট কার পক্ষে যাবে সেটার ভুয়া তথ্য দিয়ে প্রতারণা করে আসছিল সে। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে দায়ের করা মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে মাহবুবুর রহমানকে গ্রেফতার করে সিআইডি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com