শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনা টিকা নিতে এসে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর, বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

জহিরুল ইসলাম মিলন ধনবাড়ী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনার টিকা নিতে এসে আহত স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষার্থীরা। নিহত মেধাবী স্কুল শিক্ষার্থী মো. সোহাগ মিয়া(১৪) উপজেলার মুশুদ্দি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ভ্যান চালক মো. নূর নবীর ছেলে। সে পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। মঙ্গলবার (১৮ জানুয়ারি) গোপালপুর-ধনবাড়ী ভায়া পানকাতা সড়কটি অবরোধ করে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে ‘আমার ভাই মরল কেন? জবাব চাই, জবাব চাই? শ্লোগানে দুই ঘন্টা সড়ক অবরোধ করে কর্মসূচী পালন করে। শিক্ষার্থীরা জানায়, রোববার (১৬ জানুয়ারি) ছিল পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষর্থীদের করোনা টিকা নেয়ার তারিখ। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন অটো-রিকশা করে উপজেলা পরিষদে আসার সময় পৌর শহরের বান্দ্রা মোড়ে আসলে বোপরোয়া গতির একটি আটো ভ্যান সোহাগদের অটো-রিকশার সাথে সংঘর্ষ হয়। এতে সোহাগের মাথায় আঘাত লেগে রক্ত ক্ষরণ হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করে। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে তিনদিন পাঞ্জা লড়ে মঙ্গলবার মারা যায়। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নিরাপদ সড়কের দাবি তুলে বক্তব্য রাখে, স্কুল শিক্ষর্থী মো. সজল মিয়া, শরিফ উদ্দিন, মো. রনি ও শিপনসহ আরও অনেকে। নিহত সোহাগ মিয়ার বড় ভাই মো. আল-আমিন বলেন, ‘আমার ছোট ভাইয়ের মরদেহ মঙ্গলবার বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। দুর্ঘটনা ঘটানোর পর থেকে অটো ভ্যান চালক পলাতক রয়েছে।’ স্কুলের প্রধান শিক্ষক মো. মেজাম্মেল হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থী সোহাগ মিয়া ধনবাড়ী উপজেলা সদরে টিকা নিতে যাওয়ার পথে অটো-রিকশা দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় মারা যায়। এ ঘটনায় আমি নিন্দা-প্রতিবাদ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, বিষয়টি প্রধান শিক্ষক আমাকে অবহিত করেছে এবং মানববন্ধনের বিষয়টিও আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ পর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কোন অভিযোগ পায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com