শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার মৃত্যু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কয়েকদিনের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা চলছে। খাদ্যে বিষক্রিয়া? বিষ প্রয়োগ? নাকি ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণ?
এসব বিষয় মাথায় রেখেই বৈঠকে বসেছেন বিশেষজ্ঞদের একটি দল। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে পার্কের ভেতর বৈঠক করছেন তারা। জেব্রাগুলোর অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধানে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো: জাহিদুল কবির। ওই বৈঠকে থাকছেন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, গবেষক ও পার্ক সংশ্লিষ্ট লোকজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বছরের ২ জানুয়ারি থেকেই হঠাৎ একের পর এক মারা যাচ্ছে জেব্রা। ২৪ জানুয়ারি সোমবার দুপুর পর্যন্ত মোট নয়টি জেব্রা মারা গেছে। পার্কটিতে মোট ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে। প্রথম দিন জেব্রা মারা যাওয়ার পর মৃতদেহের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ( আইইডিসিআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিচ্ছিন্নভাবে পাওয়া যাচ্ছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, হঠাৎ করে জেব্রার মৃত্যু খুবই কষ্টকর। নিজের হাতে লালন-পালনের পর চোখের সামনেই মৃত্যু দেখতে হলো। সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির বলেন, হঠাৎ করেই জেব্রাগুলো অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়া জেব্রাগুলোর সিংহভাগই মাদি। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ ও গবেষকদের মতামত চাওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পার্কে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হত যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com