শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে কাপ আনামুরের সহায়তায় হিজড়াদের মাঝে উন্নয়ন সংঘের কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

শীতের কষ্ট নিবারণে দরিদ্র হিজড়াদের মাঝে গত বুধবার কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন সংঘ। জার্মানভিত্তিক সেবাধর্মী প্রতিষ্ঠান কাপ আনামুর এর অনুদানে কম্বল বিতরণ কাজ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। উন্নয়ন সংঘ চাইল্ড সিটি প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।এর আগে কাপ আনামুরের সহায়তায় উন্নয়ন সংঘের কর্ম এলাকা জামালপুর ও শেরপুর জেলায় প্রতিবন্ধী ও দরিদ্র ২৫০জন শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার ৫০জন হিজড়া সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে শীতার্থ হিজড়াদের মাঝে তৃপ্তির হাসি পরিলক্ষিত হয়। তারা কাপ আনামুর এবং উন্নয়ন সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ উন্নয়ন সংঘ দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানী বিএসআরএম এর সহায়তায় জামালপুর জেলায় বসবাসরত হিজড়াদের জীবনমান উন্নয়ন তথা আর্থ-সামাজিক উন্নয়নে ২০২১ সাল থেকে বিভিন্ন কার্যক্রম শুরু করেছ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com