শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, সাংবাদিক সমাজ সমাজের দর্পন। দেশে যে উন্নয়ন হচ্ছে তার মধ্যে অন্যতম মেঘা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। যেটি মিরসরাইয়ে অবস্থিত। যা মিরসরাইবাসীর জন্য একটি বড় সম্পদ। মিরসরাইয়ের সাংবাদিকদের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন জাতি ও বিশ্বের কাছে তুলে ধরতে হবে। শুক্রবার সকালে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দৈনিক জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি রাজীব মজুমদারের সঞ্চালনায় মিরসরাই মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি করেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিত পাল। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইসমাইল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বেণু কুমার দে, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দেব দুলাল ভৌমিক, মিরসরাই কলেজের সাবেক উপাদক্ষ্য আতিকুর রহমান, মাতৃকা হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক ডাঃ জামশেদ আলম, মিরসরাই পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মিরসরাই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, বিপুল দাশ, নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে প্রমুখ।
কোরআন তেলওয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু অনুষ্ঠান। সম্মেলনে সভাপতি হিসেবে দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনের নাম ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্য নব-নির্বাচিত সভাপতি/সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com