বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি কবে চালু হবে

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নারীদের প্রজনণ স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণের তিন বছর পার হলেও চালু করা হয়নি। স্থানীয়রা জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটি ভবন নির্মাণ, আসবাবপত্র ও প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি সরবরাহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গত তিন বছর পূর্বে হস্তান্তর করেছেন। শুধুমাত্র জনবল নিয়োগ না দেয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার নারী ও শিশুরা। বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জগদীশ ভক্ত জানান, উপজেলা সদর থেকে রাজিহার ইউনিয়নের প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে সড়কের পাশে অত্যাধুনিক এ হাসপাতালটি নির্মান করা হয়েছে। নির্মানের পর থেকেই হাসপাতালের মূল গেট থাকে বন্ধ, শুধু একজন প্রহরী কর্মরত রয়েছেন। রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, জনবলের অভাবে হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের কার্যক্রম চালু করা হলে ব্যাপক উপকৃত হবে এলাকাবাসী। জনবল বাড়িয়ে হাসপাতালটি চালু করার দাবী জানান তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত ডাঃ অসীম রঞ্জণ হালদার জানান, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী বরাদ্দ না থাকায় কার্যক্রম শুরু হয়নি। তবে জনবল বরাদ্দর জন্য আবেদন করা হয়েছে। জনবল বরাদ্দ করা মাত্রই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম শুরু করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com