রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দার তিন যুবক বিদেশে নিখোঁজ দালাল চক্রের দুইজন গ্রেফতার

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

ফরিদপুরের নগরকান্দায় মানব পাচারকারীদের খপ্পরে পড়ে বিদেশ গিয়ে নিখোঁজ রয়েছে তিন যুবক। ১০ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ মুহিন মাতুব্বর ওরফে ফয়সালের পিতা উপজেলার বাবুর কাইচাইল গ্রামের মোঃ ফারুক মাতুব্বর । এ ঘটনায় দালাল চক্রের দুইজনকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বর(৫৫) এবং তারই পুত্র তুহিন মাতুব্বর(২৬)। এ প্রসঙ্গে রোববার সকালে থানা হলরুমে নগরকান্দা থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির আয়োজন করে। পুলিশ সুত্রে  জানাগেছে  এই ঘটনায় মোঃ ফারুক মাতুব্বর বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ ১০ জনকে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছে। যাহার নং ০৮/ তাং ০৬/০২/২২ ইং। মামলা বিবরণে জানাগেছে  দালাল চক্রের সদস্যরা এবং ভুক্তভোগীরা পরস্পরের আত্মীয়। এরই সুযোগ নিয়ে প্রায় সময়ই লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানো প্রলোভোন দেখাতে থাকে এলাকার আতœীয় স্বজনদের কাছে। তাদের এই খপ্পরে পরে জনপ্রতি দশ লাখ টাকার বিনিময়ে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে বাদীর ছেলে মোঃ মুহিন মাতুব্বর ওরফে ফয়সাল (১৯) আতœীয় নাজমুল ইসলাম ওরফে হোসেন(২৩) এবং ছামিউল শেখ(১৮)। এদেরকে ১৭/১১/২১ তারিখে দুবাই এবং ২৪ নভেম্বর ২০২১  তারিখে লিবিয়াতে পৌছায়। এবং এই তারিখেই বিবাদীর লোকজন বাদীপক্ষের লোকজনের বাড়ীতে এসে ১৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। এরপর ২৪ জানুয়ারি ২০২২ তারিখ আরো ১৪ লাখ ৮০ হাজার টাকা দাবী করে দালাল চক্রের লোকজন। তানাহলে লিবিয়া হতে ইতালিতে পাঠানো যাবেনা বলে জানিয়ে দেয়। এরপর আরো টাকা নিয়ে যায় এই চক্রের লোকজন। কিন্তু ২৭ জানুয়ারী ফোনের মাদ্যমে ভুক্তভোগীরা স্বজনদের কাছে গোপনে ফোন করে তাদের দূর্বিসহ জীবন যাপনের বর্ণনা দেয়। এর পর থেকে আর তাদের সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। যার ফলে ফারুক মাতুব্বর বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেনের নেতৃত্বে শনিবার দিবাগত গভীর রাতে এস আই পিযুষ কান্তি হাওলাদার, মাসুদ আলম, সিরাজ হোসেন, শাহিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হান্নান মাতুব্বর কে নাওডুবি এবং তুহিন মাতুব্বরকে ভাঙ্গা উপজেলাধীন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com