শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীনগরে ক্লাস্টার সরিষা প্রদর্শনী ও মাঠ দিবস

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

নওগাঁর রাণীনগরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২)- ডিএই ২০২১-২২ অর্থ বছরের আওতায় ক্লাস্টার প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর সদরের সিম্বা মাঠে ক্লাস্টার সরিষা প্রদর্শনী শেষে সিম্বা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রুনা লায়লা, উপসহকারী কৃষি অফিসার (ঘোষগ্রাম ব্লক) আমিনুল ইসলাম, প্রদর্শনী কৃষক সেফাতুল্লা প্রমুখ। সিম্বা ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি অফিসার রুনা লায়লা জানান, তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রোপা আমন ধান কর্তন ও বোরো ধান রোপনের আগে যে সময়ে জমি পতিত থাকে সে সময়ে সরিষার চাষ করার লক্ষ্যে সিম্বা গ্রামের কৃষক সেফাতুল্লা কে উৎসাহ দিয়ে কৃষি অফিসের সহযোগিতায় এই প্রথম অত্র এলাকায় ৮ বিঘা জমিতে বারি সরিষা ১৭ জাতের সরিষা চাষ করান তিনি। যার বিঘা প্রতি ফলন হয় ৭ মন হারে। সেফাতুল্লা প্রতি মন সরিষার বাজার মূল্য পেয়েছেন প্রায় ২৭০০ টাকা। এতে গ্রামের অন্যান্য কৃষকরা উৎসাহিত হয়ে সরিষা চাষে আগ্রহী হয়েছে। আশা করছি আগামী বছর এই এলাকায় ব্যাপক সরিষার চাষ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com