শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দীঘিনালার দুর্গম ধনমুনি পাড়ায় মেডিকেল ক্যাম্পে ও শীতবস্ত্র বিতরণ

নুর হোসেন দীঘিনালা :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

খাগড়াছড়ি রিজিয়ন ও দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। শনিবার(১২ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের দুর্গম ধনমুনি কারবারী পাড়া গ্রামে খাগড়াছড়ি রিজিয়ন ও দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি,এনডিসি, পিএসসি বলেছেন, “এদেশ আমাদের, এদেশ কোনো সন্ত্রাসী গোষ্ঠির নয়। এদেশের জনগণ আপনারা এবং এদেশের ভালো করার মানুষও আপনারা। আমরাও সেনাবাহিনী আপনাদের সাথে আছি, আপনারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। সন্ত্রাসীরা যাতে আপনাদের কিছু করতে না পারে। আমরা সবাই মিলে একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে পারি। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী পিএসসি, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা। পরে ধনুমনি কারবারী পাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ ছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com