শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জে চার কোটি ৪২ লাখ ১৬ হাজার ৪২৭ টাকা ব্যয়ে তৈরি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মা ও শিশ্র কল্যাণ কেন্দ্রটি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মঙ্গলবার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাক্তার জাহিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেল ৪ এর তত্বাবধায়ক প্রকশেলী মীর মো. আব্দুল হান্নান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন ও পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তারা। কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস জানান, ৩ লাখ ১ হাজার ৫৩০ জন মানুষের জন্য কালীগঞ্জ উপজেলায় একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। যেখানে নিয়মিত চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া কালীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে এই উপজেলায় ১১ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং দুইটি পল্লী স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পরিববার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিয়মিত সেবা প্রদান করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com