শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবন-জীবিকা শীর্ষক সেমিনার

মোঃ আক্কাস রাঙ্গামাটি :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর হারিয়ে যাওয়া ভাষা, সাহিত্য সংস্কৃতিক ও জীবন আচার ফিরিয়ে আনতে আমাদেরকে আরো বেশী উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী গুলোর সংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে প্রতিটি গোষ্ঠীর বয়োবৃদ্ধদের কাজে লাগানের অনুরোধ জানান তিনি। জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য অঞ্চলে আমারা আছি আমাদের টিকে থাকতে হবে। এটি টিকিয়ে রাখার জন্য স্ব স্ব জনগোষ্ঠীর প্রবীণ মানুষদের নিয়ে নতুন করে কাজ করতে হবে। শনিবার রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মিলনায়তনে পাংখোয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবন-জীবিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন। সংস্কৃতি বিষক মন্ত্রনালয় ও রাঙ্গামাটি জেলা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) রুনেল চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া, পাংখোয়া জনগোষ্ঠীর ভাষাবিদ ও উন্নয়ন কর্মী লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, সাজেকে কংলাক মৌজার হেডম্যান চং মিং থং, বিলাইছড়ি ১২০ এ তিন কুনিয়া মৌজার সুমসামা পাংখোয়া, বান্দরবানের উন্নয়ন কর্মী রেভা. কে. রেমা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিতে এ অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিককে টিকিয়ে রাখতে দেশের সকল জাতিগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে আমাদের নৃ গোষ্ঠীর সংস্কৃতিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন স্ব স্ব জাতিগোষ্ঠীর লোকজন যদি এগিয়ে আসে তাহলে শেখ হাসিনা সরকার সব সময় তাদের পাশে থাকবে। সেমিনারে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলার পাংখোয়া জনগোষ্ঠীর ১০০ জন অংশ গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com