শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রশিক্ষণ

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

নওগাঁর বদলগাছীতে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই পর্যায়ে উপজেলার ৩ টি ইউনিয়নের ১৮ জন মৎস্য চাষীকে পাঙ্গাশ, কার্প,মিশ্র গলদা,পাবদা/ শৈল মাছ সহ অন্যান্য প্রদর্শনী স্থাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিমুল এহসান,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক প্রশিক্ষণ প্রদান করেন। এই প্রশিক্ষণ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এই প্রশিক্ষণের ফলে প্রযুক্তির মাধ্যমে উপজেলার মৎস্য চষীরা অতি অল্প সময়ে বেশী লাভজনক মাছ চাষ করে উন্নতি সাধন করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার সকল মৎস্য চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com