শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মোমেনের বৈঠক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসেছেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টার বেশি সময় মোমেন ও সাউদের মধ্যে এ আলোচনা চলবে। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে ঢাকা ও রিয়াদের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হবে। এর আগে সকালে ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বুধবার দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com