শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত এই যানজট লেগে রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ছুটিতে বন্ধ অফিস-আদালত। যে কারণে রাজধানী ছাড়ছে মানুষ। এতে যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগ। যানজটে আটকে আছে যাত্রীবাহী বাসসহ মালবাহী লরি ও ট্রাক।দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে যানবাহনের চাপ একটু বেশি। একইসঙ্গে সড়ক সংস্কারের কাজের কারণে যানবাহনের ধীরগতিতে যানজট তৈরি হচ্ছে। যানজট নিরসন করে সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’
এদিকে, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কারণে কোনও যানজট লাগেনি। আমরা ইলিয়টগঞ্জ এলাকায় সংস্কার কাজ করছি। আর যানজট লেগেছে গৌরীপুর থেকে টোলপ্লাজার দিকে। আমরা কাজ করছি কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে, যানজট লেগেছে ঢাকা থেকে কুমিল্লামুখী লেনে।’ ঢাকা থেকে কুমিল্লামুখী বাসের যাত্রী এমদাদুল হক বলেন, ‘যানজট না থাকলে কুমিল্লায় থাকতাম এতক্ষণে। দুই ঘণ্টার বেশি সময় বইসা আছি।’ বাসচালক আলাউদ্দিন বলেন, ‘ঢাকা থেইকা বের হইছি ৯টায়। দাউদকান্দি আইয়া আটকাইয়া আছি। গরমে যাত্রীরার যায় যায় দশা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com