শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে: আমাদের প্রযুক্তি যতই উন্নত হচ্ছে ততই বাড়ছে প্রতারক চক্রের তৎপরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রোফাইল থেকে মিথ্যা খবর ছড়িয়ে বিভিন্নভাবে আতংকিত করা হচ্ছে মানুষকে। এছাড়াও অনেকে বিপদেও পড়ছেন এজন্য। তবে এরই মধ্যে আপনাকে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে সেই প্রযুক্তিই। গুগলের নতুন ক্রোম এক্সটেনশন মাত্র কয়েকটি ক্লিকেই ভুয়া প্রোফাইল ছবি শনাক্ত করতে সক্ষম।
সফটওয়্যার কোম্পানি ভি৭ ল্যাবস (ঠ৭ খধনং) ভিজ্যুয়াল কাজকে স্বয়ংক্রিয়ভাবে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ভিত্তিক একটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা করেছে। এই সফটওয়্যারটি গুগল ক্রমের এক্সটেনশন দ্বারা খুব সহজেই অ্যাক্সেস করা যাবে। এটি আর্টিফিসিয়ালি জেনারেট করা ছবি শনাক্ত করতে সক্ষম।
এজন্য যে ছবিটির সত্যতা যাচাই করতে চান সেটির উপর রাইট ক্লিক করে ঈযবপশ ঋধশব চৎড়ভরষব চরপঃঁৎব অপশনে ক্লিক করলেই জানা যাবে ওই প্রোফাইলের ছবিটি আসল না ভুয়া। ঠ৭ ল্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা আলবার্তো রিজোলি বলেছেন যে, নতুন এআই সফটওয়্যারটি অনলাইনে ভুয়া তথ্য রোধ করতে তৈরি করা হয়েছে।
রিজোলির শেয়ার করা ভিডিওটিতে দেখা গেছে, কীভাবে এটি ফেক ডিটেক্টর হিসেবে কাজ করে। সম্প্রতি লিঙ্কডইন সদস্য হিসেবে যুক্ত হওয়া একটি প্রোফাইলের ছবি পরীক্ষা করা হয়। এটি মাত্র কয়েক ক্লিকেই নির্ণয় করে ফেলেছে যে প্রোফাইলটি জাল। সফটওয়্যারের কর্তারা দাবি করছেন যে তাদের সফটওয়্যারটি জাল খবর ও ভুয়া তথ্য প্রতিরোধ করতে সক্ষম। এই ক্রোম এক্সটেনশনটি কর্মকর্তা ও সাধারণ জনগণকে এমন প্রোফাইলগুলো খুঁজে পেতে ও রিপোর্ট করতে সহায়তা করবে, সেগুলো ভুয়া খবর ছড়ায় ও বিশৃঙ্খলা তৈরি করছে। এই ক্রোম এক্সটেনশনটি টুইটার বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে কোনো সেলিব্রিটি বা সংস্থার পরিচয় ক্লোন করার জন্য জাল প্রোফাইল শনাক্ত করতে একটি দুর্দান্ত সহায়ক মাধ্যম হতে পারে বলে মনে করছেন তারা।
সূত্র: পেটা পিক্সেল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com