শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিটি গ্রাম শহরে রুপান্তর হচ্ছে-সোনাগাজীতে মাসুদ চৌধুরী এমপি

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় বুধবার, ৩০ মার্চ, ২০২২

ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনের সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষে কাজ করছেন। ইউনিয়ন পরিষদে মুঠোফোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল সেবা দেয়া হচ্ছে। আগের মত নাগরিক সেবার শহরে যেতে হচ্ছেনা। ৩০ মার্চ বুধবার সকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক উপজেলা চেয়ারম্যান জেএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, মডেল থানার অফিসার্স ইনচার্জ খালেদ দাইয়্যান, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজসেবক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, এলজিইডির উপজেলা প্রকৌশলী মনির হোসেন খাঁন, জেলা পরিষদের সদস্য শাহীন গনি সহ ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ২০১৯-২০ অর্থবছরে এলজিইডি’র অর্থায়নে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক এই ইউপি ভবন নির্মান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com