শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চলছে স্কুল, প্রচণ্ড তাপে সন্তানকে সুস্থ রাখবেন কীভাবে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

করোনার আতঙ্ক কাটিয়ে ফের ছন্দে ফিরছে জনজীবন। অনলাইন ক্লাসের বদলে অফলাইনে চলছে ক্লাস। পাশাপাশি বাড়ছে গরম। কড়া রোদে বাইরে বেরোনোই দায় হয়ে পড়েছে। গ্রীষ্মের এই দাবদাহ থেকে সন্তানকে সুরক্ষিত রাখতে তাকে স্কুলে পাঠানোর আগে মাথায় রাখুন কয়েকটি বিষয়। পানি বেশি করে খাওয়ান: স্কুল যাওয়া আসার পথে তীব্র রোদের তাপে শরীর আর্দ্রতা হারায়। সন্তানকে সুস্থ রাখতে বেশি করে পানি খাওয়ান। স্কুলে থাকার ফলে সব সময়ে পানি খাওয়ার দিকে নজর রাখা সম্ভব নয়। তবু সঙ্গে পানি দিয়ে দিন। টিফিনে দিন পানি জাতীয় ফল। আইসক্রিম, কোল্ড ড্রিংকের বদলে ডাবের পানি, লেবুর শরবত খাওয়ান। বাইরে গিয়ে খেলাধুলায় নিষেধ করুন: গরমে অনেকেরই সকালে স্কুল থাকে। স্কুল থেকে ফিরে অনেক বাচ্চাই বাইরে খেলতে যাওয়ার জন্য বায়না করে। কোভিডের কারণে বছর দুয়েক ঘরেই থাকতে হয়েছে সেটা ঠিক। তবু এই গরমে বাইরে রোদের মধ্যে না খেলা করাই ভাল। সন্তান যাতে বাইরে যেতে না পারে সেদিকে নজর রাখুন।
সানস্ক্রিন লোশন লাগিয়ে দিন: রোদ থেকে বাঁচতে শুধু বড়রা নয়, ছোটরাও সানস্ক্রিন ব্যবহার করতে পারে। স্কুলে যাওয়ার আগে সন্তানকে ভাল করে সানস্ক্রিন লোশন মাখিয়ে দিন। তবে ছোটদের কী ধরনের সানস্ক্রিন মাখানো উচিত তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন।
হালকা পোশাক পরান: এই গরমে সন্তানকে সব সময় সুতির হালকা পোশাক পরান। বেশি ভারী কোনও পোশাক পরালে গরমে অস্বস্তি বাড়বে। বেশি ঘাম হবে। সেই ঘাম বসে ঠান্ডা লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে।
স্বাস্থ্যকর খাবার খাওয়ান: গরমে সন্তানের খাওয়াদাওয়ার প্রতি বিশেষ নজর দিন। বায়না করলেও বাইরের খাবার খেতে দেবেন না। বাড়ির তৈরি হালকা খাবার খাওয়ান। তরমুজ, শশা, জামরুলের মতো ফল বেশি করে খাওয়ান। সন্তানের প্রতি দিনের খাবারে রাখুন মৌসুমি সবজি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com