শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেহবাজ শরিফকে শেখ হাসিনার অভিনন্দন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। শেহবাজ শরিফকে পাঠানো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের অভিন্ন সুবিধা অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলায় সমগ্র অঞ্চলকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা প্রস্তাবে পিটিআই প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়। এরপর ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ।
শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পেতে শুরু করেন নতুন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভারতের নরেন্দ্র মোদীও শেহবাজকে অভিনন্দন জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com