শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় ১০দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

গাইবান্ধায় বালাসী হতে বাহাদুরাবাদ টানেল নির্মাণ ও সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা এবং নাগরিক মঞ্চ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্যসচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্যসচিব জাহাঙ্গীর কবির তনুসহ অন্যারা। এসময় বক্তারা গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের উচ্ছেদ করে বিরোধপূর্ণ জমিতে না করে জেলা শহরের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নসহ বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবি জানান। অন্যান্য দাবীর মধ্যে গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, গাইবান্ধা মাতৃসদন হাসপাতালে ডাক্তার ও নার্স নিয়োগ, রামসাগর ট্রেন পুনরায় চালু, গাইবান্ধায় গ্যাস সংযোগ, গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের গ্রহণযোগ্য স্থানে নির্মাণ, শহরের ফোরলেন কাজের সঠিকভাবে ও বগুড়া হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেল যোগাযোগ চালু করার জন্য মানববন্ধনের মাধ্যমে দাবী তুলে ধরেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com