শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে যক্ষ্মা রোগ প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

মানিকগঞ্জে যক্ষারোগ প্রতিরোধ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাটাব জেলা শাখার সভাপতি মো: হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো: মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কাদের রিসাদ ও ব্র্যাক মানিকগঞ্জ জেলার সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় সার্বিক দায়িত্বে ছিলেন নাটাবের ফিল্ড কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম। মতবিনিময় সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, যক্ষা রোগ এখন আর কোন মরণব্যধি নয়, নিয়মিত চিকিৎসায় যক্ষারোগ সম্পুর্ন ভাল হয়। যক্ষা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতায় পারে যক্ষার নিয়ন্ত্রন ও প্রতিরোধ করতে। এখন দেশের সকল হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রসহ আনাচে কানাচে যক্ষার চিকিৎসা সেবা দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com