শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাউন্টিতে ৮৯ বছর পর ইতিহাস গড়লেন মাসুদ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

ইংল্যান্ডের ঘরোয়া আসর কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরপর ডাবল-সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন পাকিস্তানের শান মাসুদ। ৮৯ বছর পর এশিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ডাবল-সেঞ্চুরির নজির গড়লেন তিনি। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত সপ্তাহে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেছিলেন ডার্বিশায়ারের হয়ে খেলতে নামা মাসুদ। আর গত শনিবার লিচেষ্টাশায়ারের বিপক্ষে ২১৯ রান করেন মাসুদ। ডার্বিশায়ারের ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় পরপর দুই ইনিংসে ডাবল-সেঞ্চুরি করেননি। ডার্বিশায়ারের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে পরপর দুই ইনিংসে ডাবল-সেঞ্চুরিতে রেকর্ড গড়েন মাসুদ।
সর্বশেষ ১৯৩৩ সালে উরস্টারশায়ারের হয়ে পরপর দুই ম্যাচে যথাক্রমে ২৩১ ও ২২৪ রানের ইনিংস খেলেছিলেন ভারতের নবাব ইফতিখার আলি পতৌদি। সব মিলিয়ে পাকিস্তানের মাত্র দ্বিতীয় ও বিশ্বের ৬৫তম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মাসুদ। মাসুদের আগে প্রথম পাকিস্তানি হিসেবে পরপর দুই ম্যাচে ডাবল-সেঞ্চুরি করেছিলেন আরশাদ পারভেজ। ১৯৭৮ সালের বিসিসিপি প্যাট্রনস ট্রফিতে বেলুচিস্তানের বিপক্ষে ২৪৩ ও এমসিবির বিপক্ষে ২৩৬ রানের ইনিংস খেলেছেন পারভেজ। লিচেষ্টাশায়ারের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলার পর রেকর্ড বইয়ে নাম তুলে মাসুদ বলেন, ‘আমাদেরকে যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই বড় সেঞ্চুরি করতে হবে। টানা দু’টি ডাবল সেঞ্চুরি করা অবশ্যই আমার জন্য আনন্দের। এটা এমন কিছু, যা নিয়ে আমরা সবসময় আশা করি, কথা বলি।’ সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে মাসুদকে নেয়নি পাকিস্তান। তবে কাউন্টিতে মাসুদ বুঝিয়ে দিলেন, ফর্মের তুঙে আছেন। এখনপর্যন্ত চার ইনিংসে ৬১১ রান করেছেন তিনি। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com