শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমি রোবট নই

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তখন এক বিশেষ পরীক্ষার সম্মুখীন হতে হয়। সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকে ক্লিক করলে সাইটটি সাথে সাথে ওপেন না হয়ে একটি ‘ক্যাপচা’পরীক্ষার পৃষ্ঠা আসে, যেখানে লেখা থাকে ‘আমি রোবট নই’। বিষয়টির সাথে আমরা সবাই পরিচিত হলেও কেনো এমন হয় সেই কারণটি অনেকেরই অজানা।
মূলত রোবট বলতে এখানে যান্ত্রিক রোবট বোঝানো হচ্ছে না। নেটমধ্যমে যে সকল ওয়েবসাইট রয়েছে তাদের বেশির ভাগই সংশ্লিষ্ট সাইটে দেয়া বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করে। এই ব্যবস্থায় কোনো ওয়েবসাইটে যত লোক ঢুকছেন তার উপর নির্ভর করে অর্থ পাওয়া যায়। একে বলা হয় ট্র্যাফিক।
যে সাইটে ট্র্যাফিক যত বেশি সেই সাইটে বিজ্ঞাপনও তত বেশি। আর এই বিজ্ঞাপন থেকে যে আয় হয় তার একটি অংশ পান ওয়েবসাইটের মালিক। অনেক সময় দেখা যায়, কিছু অসৎ ওয়েবসাইট বেশি উপার্জনের লোভে এমন এক ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা বা প্রোগ্রাম ব্যবহার করে যা কৃত্রিমভাবে ট্র্যাফিকের পরিমাণ বৃদ্ধি করে। এই বিশেষ প্রোগ্রামগুলিই রোবট বা বট নামে পরিচিত। এই রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বার বার একই সাইটে প্রবেশ করে ট্র্যাফিক জাল করা হয়। এই অসৎ পদ্ধতিটি নিষ্ক্রিয় করতে গুগল একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। এই পদ্ধতিটিই হল ক্যাপচা। কম্পিউটারে প্রোগ্রাম করা রোবট স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারলেও আলাদা করে ক্যাপচার ছবি চিনতে পারে না। তাই ‘আমি রোবট নই’ এই পৃষ্ঠাটির পর অনেক সময় নির্দিষ্ট ধরনের কিছু ছবি চিহ্নিতকরণের মাধ্যমে ব্যবহারকারী রোবট না মানুষ তা পরীক্ষা করা হয়ে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com