শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তামিমের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন তামিম ইকবাল। এটি তার টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ১৬২ বলে ১২টি বাউন্ডারি দিয়ে শতক সাজান এই ওপেনার। তামিমের সাথে এখন ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৪ রান। তামিম ব্যাট করছেন ১০২ রান নিয়ে আর মুমিনুল আছেন ২ রানে। এর আগে সকালে টেস্টের তৃতীয় দিনে শতরানের জুটি গড়েন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। পাঁচ বছর পর টেস্টে ওপেনিং জুটিতে এমন রেকর্ড গড়লো বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে এ জুটির সংগ্রহ ছিল ৭৬ রান। আজ সকালে আরো ২৮ রান যোগ করেন তামিম ও জয়। যেখানে তামিমের ব্যাট থেকে আসে ২২ রান এবং জয় যোগ করেন ৫ রান। শত রানের জুটি গড়ার আগে অর্ধশত করেন তামিম ইকবাল। গতকাল ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। ৭৩ বলে সাত বাউন্ডারিতে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
গত সোমবার দ্বিতীয় দিন অ্যাঞ্জোলো ম্যাথুজের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৯৭ রান গড়ে শ্রীলঙ্কা। এক রানের জন্য দ্বিশতক করতে পারেননি এই লঙ্কান ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন নাঈম ইসলাম। টেস্ট ক্রিকেটে তৃতীয়বারের মতো পাঁচ উইকটে পেলেন তিনি। এছাড়া সাকিব আল হাসান তিনটি এবং তাইজুল ইসলাম একটি উইকেট শিকার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com