শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যাত্রাপথে বমি হলে যা করণীয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২

দূরের যাত্রাপথে অনেকেই আছেন যারা অভ্যস্ত নয়। যাত্রার পথে হয়তো মাথা ঘোরায় না হলে বমি বমি ভাব হয়ে থাকে। তাই দুরের যাত্রা করতে অনেকেই ভয় পান। অনেকেরই এই সমস্যার সমাধানে সঠিক পরামর্শ জানা থাকেনা। আসুন জেনে নেই এর কিছু সমাধান যা আপনার যাত্রাকে করে তুলবে আরও প্রাণবন্ত- * যাদের বমির টেন্ডেন্সি রয়েছে তারা যাত্রার সময় এই সমস্যার কথা চিন্তা করেই বেশি দুশ্চিন্তায় থাকেন। যা আপনার বমির ভাবকে আরও বাড়িয়ে দেয়। তাই যাত্রা পথে এই সমস্যার কথা কম চিন্তা করুন। যতোটা সম্ভব ভুলে থাকার চেষ্টা করুন। জানালার পাশে বসার চেষ্টা করুন। এতে বাতাস আসবে আপনার ভালো লাগবে।
* যাত্রা পথে বেশি খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। এতে করে বমির ভাব হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তাই গাড়িতে উঠার মিনিমাম ১-২ ঘণ্টা আগে হালকা কিছু খেয়ে নিতে পারেন। যাত্রাপথে যত কম খাওয়া যায় ততই ভালো।
* অনেক গাড়িতেই উল্টো সিট রয়েছে। এসমস্ত সিট এ বসা থেকে বিরত থাকুন। গাড়ি যেদিকে চলে তার উল্টো দিকে বসলে আপনার মাথা ঘোরাবে, খারাপ অনুভব হবে। ফলে বমির ভাব অনেকটা বেড়ে যাবে।
* যাত্রা পথে আপনার সঙ্গে সব সময় আদার টুকরো, কিছু লবঙ্গ চুইংগাম, টক জাতীয় লজেন্স রাখার চেষ্টা করবেন। বমির ভাব হলে এগুলো মুখে রাখলে এবং খেলে বমি ভাব হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com