শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরে জেলা প্রশাসক আহরণের উদ্বোধন করলেন

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২

নাটোরের বড়াইগ্রামে জেলা প্রশাসক শামীম আহমেদ আম বাগানে উপস্থিত হয়ে নিজ হাতে আম পেড়ে চলতি মৌসুমের জেলার আম আহরণের শুভ উদ্বোধন করলেন। শনিবার দুপুরে উপজেলার আহমেদপুরের কেচুয়াকোড়া আসাদুজ্জামানের আম বাগানে এই আম আহরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার মোসা মারিয়াম খাতুন, কৃষি কর্মকর্তা শারমীন সুলতানা, থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক সহ এলাকার আমচাষী ও ব্যবসায়ীগণ। পরে জেলার সর্ববৃহৎ আমের বাজার আহমেদপুর বাজারে আম আহরণ, মজুদ ও বিক্রয় ব্যবস্থাপনার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক রাসায়নিক পদার্থের অপব্যবহার না করে পরিপক্ক ফল প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ফল চাষিদের ফল সংগ্রহ এবং এর বিপণন ও পরিবহন কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা দেখা দিলে জেলা প্রশাসন তা নিরসন করবে। ফলের আড়ত এবং বাগানগুলোতে প্রশাসনিক মনিটরিং ব্যবস্থা চলমান থাকবে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় ৫০০ হেক্টর জমি থেকে প্রায় ১২হাজার ৫শত মেট্রিক টন আম উৎপাদন হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com