শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে কৃষি ব্যাংকের ‘মধুমেলা’

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

কৃষি ঋণ আদায়-বিতরণে জ্যৈষ্ঠ মাস ‘মধু মাস’ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল শাখার আয়োজনে ব্যতিক্রমধর্মী ‘মধু মেলা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে খেলাপী ঋণ আদায় এবং কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মে) সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী ব্যাংকের শাখা কার্যালয়ে এই ঋণ আদায়-বিতরণের মধ্য দিয়ে এ ‘মধু মেলা’ পালন করা হয়। এ সময় খেলাপী ঋণ পরিশোধকারী এবং কৃষি ঋণ গ্রহণকারী উভয় গ্রাহকদের ‘মধু মাস’ উপলক্ষে দেশীয় ফল দিয়ে অ্যাপায়ন করা হয়। ‘মধু মেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) ফ.ম.খলিলুর রহমান। ব্যাংকের নড়াইল শাখা ব্যবস্থাপক শুকদেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মধু মেলা’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের  আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা হাওলাদার আমজাদ হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আহাদ আলী খান, মো: জোনায়েদ হোসেন, কর্মকর্তা মকসেদুর রহমান নয়ন, প্রদীপ কুমার মল্লিক, দেবরাজ কুমার ঘোষাল প্রমূখ। অনুষ্ঠানে ঋণ বিতরণের পাশাপাশি খেলাপী ঋণগ্রহীতাগণ স্বতঃস্ফূর্তভাবে ঋণের টাকাও পরিশোধ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com