রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আম খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২

বাজারে এখন বাহারি জাতের পাকা আম সহজলভ্য হয়ে উঠেছে। গরম আসলেই আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের ফল খাওয়ার ধুম পড়ে যায়। তবে আমের কদর ছোট-বড় সবার কাছেই বেশি। এই ফল কাঁচা হোক বা পাকা দুটোই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষজ্ঞদের মতে, আমে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে যা পরিপাকে সাহায্য করে। এছাড়া ডায়েটারি ফাইবার আছে এতে। যা কোলন ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে। ফেডারেশন অব আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি সূত্রে জনা যায়, প্রতিদিন একটি করে পাকা আম খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের সমতা বজায় রাখে।
আম খাওয়ার যেমন অনেক উপকারিতা আছে ঠিক তেমনই এর পার্শ্ব-প্রতিক্রিয়াও আছে। বিশেষ করে আম খাওয়ার পর কিছু খাবার আছে যেগুলো একেবারেই খাওয়া উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক, আম খাওয়ার পর কোন খাবারগুলো ভুলেও খাবেন না-
>> বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার পর পানি খাওয়া উচিত নয়। এতে পেটে নানা সমস্যা দেখা দিতে পারে। আছে পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপা ও অ্যাসিডিটির মতো সমস্যা। এজন্য আম খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর পানি পান করা উচিত।
>> আম খাওয়ার পর দই খাওয়াও উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, আম গরম প্রকৃতির আর দই ঠান্ডা হওয়ায় এই দুটি খাবার একসঙ্গে খেলে স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
>> আম খাওয়ার পরপরই ঠান্ডা কোমল পাণীয় পানি পান করবেন না। আম ও কোল্ড ড্রিংকসে প্রচুর পরিমাণে চিনি থাকে। যা ডায়াবেটিস রোগীর জন্য বেশি ক্ষতিকর।
>> করলা শরীরের জন্য অনেক উপকারী হলেও, আম খাওয়ার পরপরই তা খাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার পর করলা খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। ফলে বমি, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।
>> আপনার যদি ব্রণর সমস্যা থাকে তাহলে তেল মশলাজাতীয় ও ভাজাপোড়া খাবারের সঙ্গে আম খাবেন না। বিশেষজ্ঞদের মতে, আম খেলে পেট গরম হয়ে যায়, ফলে যাদের মুখে ব্রণের সমস্যা আছে তা আরও বাড়তে পারে। সূত্র: ডিএনএইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com