রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কক্সবাজারের রামুতে পিকআপ চাপায় আওয়ামী লীগ নেতা জুবাইর মেম্বারের মৃত্যু

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

কক্সবাজারের রামুতে পিকআপ চাপায় জুবাইর মেম্বার নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জুবাইর রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার। সোমবার ৬ জুন বেলা ১১ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু কলেজ গেইটের পশ্চিমে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজারগামী মোটর সাইকেল আরোহী জুবাইরকে পিছন থেকে আসা বালুবাহী পিকআপ (মিনিট্রাক) মো. জুবাইর(৩৮)কে চাপা দেয়। এতে মো. জুবাইর এর মাথা ও শরীরের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়ে যায়। পথচারিরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান তিনি। রামু হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক জয়নাল ও রামু থানার উপ-পরিদর্শক মো. মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্ঘটনার শিকার মো. জুবাইর হাসপাতালে নেয়ার পথে মারা গেলে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। জুবাইরের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com