রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কৃষিই অর্থনীতির একমাত্র রক্ষাকবজ: আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কৃষিই অর্থনীতির একমাত্র রক্ষাকবজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। গতকাল মঙ্গলবার (৭ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘বৈশ্বিক অর্থনীতি ও বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।
আতিউর রহমান বলেন, কৃষিই অর্থনীতির একমাত্র রক্ষাকবজ। কৃষিখাতে প্রণোদনা বাড়িয়ে দেশের কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে হবে। সেইসঙ্গে দেশে ভারসাম্য অর্থনীতি বজায় রাখার পাশাপাশি সরকারকেও আয় বুঝে ব্যয় করতে হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে কৃষির ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতটিতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোসহ কৃষিকে আরও স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করতে হবে। বাজেটে কৃষির বিকাশ নিশ্চিত করার উদ্যোগ থাকতে হবে। এছাড়া কৃষি ভর্তুকি তিনগুণ বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা করে কৃষি সংশ্লিষ্ট সরকারি জনবলের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বরাদ্দ রাখতে হবে। কৃষি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ব্যক্তিগতভাবে এবং ব্যক্তিখাতে যারা কৃষি গবেষণা করছেন তাদের জন্য প্রণোদনা দিতে হবে।
এই অর্থনীতিবিদ বলেন, আইসিটি ব্যবহারের মাধ্যমে কৃষি বাজারজাতকরণ এবং তথ্য আদান-প্রদান বাড়াতে হবে এবং কৃষি যান্ত্রিকীকরণে দেওয়া প্রণোদনাগুলো অব্যাহত রাখতে হবে। এছাড়া কৃষি অবকাঠামো এবং অনলাইন কৃষি বাজারজাতকরণ বাড়াতে বিনিয়োগ নিশ্চিত হলে কৃষিতে নবায়নযোগ্য শক্তি এবং জৈবসার ব্যবহারে উৎসাহিত করতে আলাদা প্রকল্প দরকার হবে। অনানুষ্ঠানিক উদ্যোক্তা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাভিত্তিক উদ্যোগের জন্য ‘ইনোভেশন ফান্ড’ বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি বলে মনে করেন সাবেক এই গভর্নর।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবায়দুর রহমান প্রামাণিক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com