শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কখন ব্যবহার করবেন সানস্ক্রিন?

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২

বাইরে বের হলে রোদের তাপ থেকে ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করা খুব জরুরি। কিন্তু কিছু জিনিস না মেনে চললে হতে পারে ত্বকের ক্ষতি। সানস্ক্রিন কখন কখন ব্যবহার করবেন তা আমরা অনেকেই জানিনা। আসুন জেনে নেই কি কি জিনিসগুলো মেনে চলবেন-
ত্বকের প্রয়োজন অনুযায়ী সানস্ক্রিন
অনেকের ভুল ধারনা যে গায়ের রঙ চাপা হলে সানস্ক্রিন ব্যবহার না করলেও হয়। এই ধারণা একেবারে ভুল। এবং এরকম ভ্রান্ত ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। নাহলে দিন দিন আপনার ত্বকের আরও ক্ষতি হতে থাকবে। সানস্ক্রিন শুধু ত্বকের ফর্সা রঙ বজায় রাখে এমন নয়। এটি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে থাকে। তাই শুধু ত্বকের রঙ বজায় রাখতে নয়, ত্বককে রক্ষা করতে ব্যবহার করুন সানস্ক্রিন।অনেক মেকআপ প্রোডাক্টে এসপিএফ থাকে। তাই অনেকেই মেকআপ করার আগে সানস্ক্রিন লাগান না। এতে ত্বকের আরও ক্ষতি ডেকে আনেন। তাই এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। ত্বকের যত্নের জন্য মেকআপ করার পূর্বে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন।
দিনে একাধিকবার সানস্ক্রিন ব্যবহার করুন ত্বকের যত্নের জন্য। যখনই রোদে বের হবেন তখনই ব্যবহার করুন সানস্ক্রিন। মুখের পাশাপাশি গলায়, ঘাড়ে এবং হাতেও ব্যবহার করুন।
যারা প্রতিনিয়ত রান্না ঘরে কাজ করেন, তারাও রান্নার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। কারন চুলার আগুনের তাপের জন্য ত্বকের ক্ষতি হয়। তাই সানস্ক্রিন ব্যবহার করা খুব জরুরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com