রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগর বিএনপির সম্মেলন মুল্লুক চাঁন সভাপতি, সেতু সাধারণ সম্পাদক নির্বাচিত

রফিকুল ইসলাম যশোর :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান অনির্বাচিত সরকার জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে। জাতিকে রাহুমুক্ত করতে ইস্পাত কঠিন গণআন্দোলন গড়ে তুলতে হবে। রাজপথে নামা ছাড়া এই সরকার বিদায় হবে না। শনিবার যশোর নগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, দ্রব্যমূল্যের যাঁতাকলে মানুষ অতিষ্ঠ। দাম বাড়েনি এমন কোনো পণ্য আর অবশিষ্ট নেই। চারদিকে হাহাকার। এই অবস্থায় দুর্ভোগের শিকার মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকার বাজেট ঘোষণা করে বাহবা নেওয়ার চেষ্টা করছে। অথচ এই বাজেটে গরিব মানুষের উপকারে কিছু নেই। যা আছে তা ধনীদের জন্য। সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। নগর বিএনপির আহ্বায়ক মারুফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, সাবেরা নাজমুল মুন্নি, মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী, এহসানুল হক সেতু, কাজী আজম প্রমুখ। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনির আহম্মদ সিদ্দিকী বাচ্চু। সম্মেলনে শীর্ষ পাঁচজন নেতার নাম ঘোষণা করা হয়। নগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মুল্লুক চাঁন, সাধারণ সম্পাদক হয়েছেন এহসানুল হক সেতু। এছাড়া জহুরুল হক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ সাবেরুল হক সাবু এই নাম ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com