শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সংসদ সদস্যের ভাঙন এলাকা পরিদর্শন ভৈরব বাজার মেঘনা নদী ভাঙনে নিখোঁজ ২

আবদুর রউফ ভৈরব (কিশোরগঞ্জ) :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

গতকাল শহরস্থ বাগান বাড়ীর পূর্বপাশে মেঘনার তীরে আকস্মিক নদী ভাঙন শুরু হয়। পানির তোড়ে মূহুর্তের মধ্যে খাজা রাইস মিলের অফিস কক্ষসহ একাংশ নদী গর্ভে বিলীন হয়। এছাড়া পাশের রহমত ইন্ডাষ্ট্রিজ রাইস মিলের ২টি টিনসেট পাকা ঘরসহ ২জন শ্রমিক নিঁেখাজ হয়ে যায়। তারা হলেন, চাতাল শ্রমিক ২ সন্তানের জনক মোস্তাক(২৮) ও মেশিন অপারেটর ৪ কন্যা সন্তানের জনক শরীফ(৩৫)। মোস্তা বাজিতপুর থানার আয়নার গোপ এলাকার কুদ্দুছ মিয়ার পুত্র। নিহতের পরিবার লোকজন জানায় ভাঙন শুরু হলে মোস্তাক ও শরীফ বসত ঘর থেকে ফ্রিজ বের করতে গেলে ঘরসহ তারা নদীতে তলিয়ে যায়। নিঁেখাজ ২জনের স্বজনদের আজাহারীতে মেঘনা পাড়ের বাতাস ভারী হয়ে ওঠে। রমহত ইন্ডাষ্ট্রিজ রাইস মিলের মালিক মোঃ ইসহাক মিয়া জানান-কিছুক্ষণের ভাঙনে নদী পাড়ের ৫০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্ত জায়গা ৪টি ঘরসহ নদীগর্ভে তলিয়ে যায়। তৎক্ষণাত খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস এবং ভৈরব নদী ফায়ার ষ্টেশন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার ১ঘন্টা পর ভৈরব নদী ফায়ার ষ্টেশনের ২জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়াও কিশোরগঞ্জ ফায়ার ষ্টেশনের ১জন ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার ৮ঘন্টা পরেও গতকাল বিকাল ৪টা পর্যন্ত কোন লাশ উদ্ধার হয়নি। খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ভৈরব চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়। ইউএনও সাদিকুর রহমান সবুজ ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের সরকারিভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। গত শুক্রবার থেকে টানা ২দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভৈরব বাজার মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি ৪২ সে.মি. বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভৈরব শাখার গেজ রিডার হাফিজুর রহমান জানান শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত নদীর পানি ২৬ সে.মি. বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভৈরবের নদীর পানি বিপদ সীমার ১শ ৯ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভৈরবে নদী ভাঙনের খবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও নিঁেখাজ ২জনের স্বজনদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com