শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুসিক নির্বাচনে এমপি বাহার আইন ভঙ্গ করেননি: সিইসি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কোনো আইন ভঙ্গ করেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল সোমবার সকালে কুসিক নির্বাচন বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, তিনি নির্বাচন কমিশনের (ইসি) কোনো নির্দেশ ভঙ্গ করেননি। আর তাকে ইসিও কোনো নির্দেশ দেয়নি।
তিনি বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু করার জন্য কিছু কিছু অনুরোধ বা অভিযোগ পাচ্ছিলাম যে, তিনি (বাহাউদ্দিন) কৌশলে প্রচারণা করছেন। তারপর আমরা আমাদের আইনকানুন দেখেছি। আমরা কিন্তু কোনো লোককে তার এলাকা ছাড়ার নির্দেশ দিতে পারি না। আমরা তাকে নির্দেশ দিই নাই। বিনীতভাবে অনুরোধ আর আদেশকে যদি এক করে দেখেন! কারণ আমরা কিন্তু বেআইনিভাবে আদেশ করতে চাই না। সিইসি বলেন, আগে একজন মন্ত্রীকে এক ঘণ্টার নোটিশে বের করে দেয়া হয়েছিল। তিনি বাইরে থেকে এসে প্রচার চালিয়েছিলেন। বাহাউদ্দিন দিনাজপুরের লোক নন, তিনি কুমিল্লার লোক। তাকে আমরা স্থান ত্যাগ করতে বলতে পারি না। এবং বলি নাই। কাজেই তিনি কোনো কিছু ভঙ্গ করেননি। আমরাও কোনো ব্যর্থ হই নাই। আমরা তাকে অনুরোধ করেছি, তিনি তা রক্ষা করতেও পারেন, নাও করতে পারেন। অনুরোধ আর আদেশকে একাকার করে ফেললে হবে না।
দুজন নির্বাচন কমিশনার যখন কুমিল্লা সিটিতে গেলেন, তখন তারাও বলেছেন, বাহাউদ্দিন আইন ভঙ্গ করেছেন। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, যখন আপনারা প্রশ্ন করতে থাকেন, উনি কেন আমরাও ঘাবড়িয়ে যাই। আইনকে গাইন বলি। গাইনকে আইন বলে ফেলি। এটা হয়তো আপনারা বলেছেন, আদেশ করেছেন আদেশ মানছে না কেন? তিনি হয়তো বলেছেন, তিনি না মানলে আমরা কী করব।
ইসির চিঠির শেষে অনুরোধের কথা বলা থাকলেও এলাকা ত্যাগ করার কথাও উল্লেখ ছিল—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা অনেক শব্দ ভুল বলতে পারি। কিন্তু শেষ বাক্য, যেখানে বলা হয়েছে, আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো। অনুরোধ ও আদেশের মধ্যে যে পার্থক্য আছে, সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। বাহাউদ্দিন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কুমিল্লা নগরের মুন্সেফ বাড়িতে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাহাউদ্দিনকে নির্বাচনী এলাকা ত্যাগ করতে ৮ জুন নির্দেশ দেয় ইসি। তাকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। তবে তিনি এলাকা ছাড়েননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com