শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

খাগড়াছড়ি দীঘিনালায় জোনের সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জু) দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট রুম্মন পারভেজ পিএসসি। নগদ অনুদান হাতে পেয়ে জহুরা ছোবহান বলেন, আমার ছেলে এইচএসসি পরীক্ষার্থী। ফরম পূরণ করতে পারছিনা। তাই জোন থেকে নগদ অনুদান পেয়ে ভালো লাগছে, ছেলের ফরম পূরণ করা যাবে। উত্তর রশিক নগর এলাকার আমিরুল ইসলাম জানান, আমার ছেলে সোহেল রানার(৩) জন্ম থেকেই পায়ুপথ নেই। তাই তার পায়খানা করা খুব কষ্ট হচ্ছিলো। আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছি না । জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাতে পারবো। এব্যাপার দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুম্মন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালা জোন সব সময় আপনাদের পাশে আছে, ভবিষ্যতে পাশে থাকবে। এসময় তিনি আরো বলেন, আজকে যে সহযোগিতা প্রদান করা করেছি, তার ফলোআপ জানাবেন, যদি কাজ সম্পন্ন হতে আরো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com