রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাঁচাতে পারে পাবনার কলেজ ছাত্রীর জীবন

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

বিত্তবানদের আর্থিক সহায়তা

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি মানুষ কি পেতে পারে না। আপনার আর্থিক সহায়তায় একজন মেধাবী ছাত্রীর জীবন বাঁচাতে পারে। শহীদ এম. মনসুর আলী কলেজ পাবনা’র এইচএসসি ২০১৭ ব্যাচের প্রাক্তন কৃতি ছাত্রী “শারমিন আক্তার রিতু” দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শারমিন আক্তার রিতু পাবনা সদর উপজেলার সিংগা বাজার (সিংগা পশ্চিম পাড়া) মোঃ রতন প্রাং ও মোছা: শাহিদা বেগমের কন্যা। তাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। যা দিনমজুর রতন প্রাং এর পক্ষে বহন সম্ভব না। রিতুর পরিবারের পক্ষে এতটাকা যোগাড় করা একেবারেই অসম্ভব। রিতুর বাবা রতন জানান, মেয়ের চিকিৎসার জন্য গচ্ছিত সকল টাকা ও মুল্যবান জিনিস পত্র বিক্রি করে আমরা নিঃস্ব। মেয়ের চিকিৎসা করতে গিয়ে কোন কুল কিনারা পাচ্ছি না।। রিতুকে সুস্থ্য করে তুলতে অনেক টাকার প্রয়োজন। যা আমার পক্ষে সংগ্রহ করা আর কোন ভাবেই সম্ভব হচ্ছে না। রিতুর বাবা আরো বলেন “ক্যান্সারের চিকিৎসা ব্যায়বহুল। মেয়ের চিকিৎসার খরচ পারিবারিক ভাবে বহন করার মতো সামর্থ্য আমাদের নেই। মেয়ের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে মেয়ের চিকিৎসা বন্ধ হতে চলেছে। দেশ ও দেশের বাইরের সকলের মানবিক সাহায্য আমার মেয়ের পূর্ণাঙ্গ চিকিৎসা করে সুস্থ্য করে তোলা সম্ভব। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করবো আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো আমার মেয়ের জীবন বাঁচাতে পারে। আসুন আমরা সকলেই যদি একটু মানবিক দিক চিন্তা করে মানবতার হাত বাড়িয়ে দেই তাহলে একজন অসহায় পরিবার তাদের সন্তানকে ফিরে পাবে। আপনাদের আর্থিক সাহায্যই পারে মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে? মহান আল্লাহ আপনাদের প্রতি সদয় হউন, মেয়েটিকে সুস্থ্য করে তুলতে আপনাদের সহযোগিতা একান্তকাম্য। সাহায্য পাঠাবার ঠিকানা: শারমিন আক্তার রিতু,পিতা-মোঃ রতন প্রাং, মাতা- মোছা: শাহিদা বেগম, সিংগা বাজার পাবনা সদর, পাবনা। সরাসরি যোগাযোগ করে অথবা ফোনের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন। মোবাইল রতন প্রাং-০১৭৫৮-৫৯৯-৮৩০, ০১৭৪২-০৫২-২৪৬ (বিকাশ পার্সোনাল)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com