রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিটি মানুষ উচ্ছ্বসিত-আনন্দিত: ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

পদ্মা সেতু হওয়ায় দেশের প্রতিটি মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত। বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সবাই খুশি, আনন্দিত। সবাই আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। প্রতিবেশী ভারত অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি।
গতকাল রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। আজ সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে প্রমাণ করেছে যে, পদ্মা সেতুর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল, সেটি সঠিক। এর মাধ্যমে তারা তা স্বীকার করে নিয়েছে। এরপরও এ পদ্মা সেতু সবার জন্য নির্মিত। প্রধানমন্ত্রী সবার জন্য নির্মাণ করেছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৩তম সভা শুরু হওয়ার আগে ড. হাছান মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, যারা সাংবাদিক শুধু তারা নন, তার পরিবারের সদস্যদের চিকিৎসা এবং বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান দেয়ার বিষয়ে আমরা ইতোমধ্যে একটি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আগামী অর্থবছরেরই চালু করতে পারব।
তিনি বলেন, আমরা বলেছিলাম সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সব সাংবাদিকের জন্য। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারকে কালই নামিয়ে ফেলেন, এমন অনেককেই আমরা সহায়তা দিয়েছি, দেব। কারণ কল্যাণ ট্রাস্ট সবার জন্য। যারা সমালোচনা করেন আমাদের, প্রতিদিন আমাদের বিরুদ্ধে লিখেন বা বলেন, তাদেরও আমরা এ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করেছি এবং ভবিষ্যতেও করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com