রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেধাবী জাতি তৈরিতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূণ শিল্পমন্ত্রী হুমায়ূন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

নরসিংদীর মনোহরদী উপজেলা শিক্ষাবান্ধব উপজেলা। এই উপজেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি। আজকের শিক্ষার্থীরা হলো আগামীদিনের ভবিষ্যৎ। মেধাবী জাতি তৈরিতে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী ভালো গুণাবলী সম্পন্ন শিক্ষককে অনুকরণ করে। শিক্ষকরাই মেধাবী জাতি গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। শনিবার সকালে মনোহরদী উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের রয়েছে অনন্য অবদান। তাদের কঠোর শ্রম ও নিষ্ঠা, আন্তরিকতা ও সরকারের কর্ম পরিকল্পনার ফলে এক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছেন। যাতে করে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষকদের পেশার মর্যাদা রক্ষা এবং উন্নত ও সমৃদ্ধ জাতি উপহার দেওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ইশরাত জাহান তামান্না, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com