শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারও মহাকাশ ভ্রমণে যাচ্ছে ব্লু ওরিজিন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

ছয় যাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেফ বেজোসের সংস্থা ব্লু ওরিজিন। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ আগস্ট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে ভ্রমণে ব্যবহৃত মহাকাশযান ‘দ্য নিউ শেফার্ড’। ভ্রমণের সময়কাল হবে মাত্র ১০ মিনিট। চলতি বছরে এটি হবে ব্লু ওরিজিনের তৃতীয় মহাকাশ ভ্রমণ। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লঞ্চসাইট ওয়ান থেকে ছাড়বে মহাকাশযানটি। ভ্রমণের ওই ১০ মিনিট ভারশূন্য অবস্থায় পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে প্রত্যক্ষ করা এবং মহাকাশ দেখার অভিজ্ঞতা পাবেন যাত্রীরা। ছয় যাত্রীর মধ্যে এই ভ্রমণে থাকবেন একজন মিশরীয় এবং একজন পর্তুগালের নাগরিক। এই প্রথম দেশ দুটি থেকে কেউ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। তবে আরও চমকপ্রদ বিষয় হচ্ছে ব্রিটিশ-আমেরিকান পর্বতারোহী ভ্যানেসা ও ব্রায়েনের মহাকাশ যাত্রা। ব্লু ওরিজিন থেকে জানানো হয়েছে, স্থল, জল এবং বাতাসের চরম অভিজ্ঞতার সঙ্গে চলা প্রথম নারী ভ্যানেসাই। ‘এক্সপ্লোরার্স এক্সট্রিম ট্রাইফেক্টা’ অর্জন করে গিনেস বুকে নাম লেখাতে চলেছেন তিনি।
ভ্যানেসা ছাড়াও এই ভ্রমণে যাচ্ছেন ডিউড পারফেক্টের সহ প্রতিষ্ঠাতা কোবি কটন, পর্তুগিজ মারিও ফেরেইরা, প্রযুক্তি জগতের বড় নাম ক্লিন্ট কেলি (তৃতীয়), মিশরীয় ইঞ্জিনিয়ার সারা সাব্রি এবং টেলিকম এক্সিকিউটিভ স্টিভ ইয়ং।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com