শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়ের মাসে মুক্তি পাবে ‘সুবর্ণভূমি’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

দীর্ঘদিন ধরেই শোবিজে আলো ছড়াচ্ছেন আব্দুন নূর সজল। মডেল হিসেবে যাত্রা করে হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতাদের একজন। কাজ করেছেন নাটক ও সিনেমায়। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলো নতুন আরও একটি সিনেমা। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার নাম ‘সুবর্ণভূমি’। এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।
এ সিনেমায় সজলের সঙ্গে নায়িকা হিসাবে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। সিনেমাটি বিজয়ের মাসে অর্থাৎ আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সিনেমার সব কাজ শেষের দিকে। শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আমাদের।’
সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণ রকম টানে। নয় মাস যুদ্ধ কত রক্তের বিনিময়ে কত শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোন কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান শ্রদ্ধা সালাম ভালোবাসা জানানো যায় সেই সুযোগে আমি কখনোই হাতছাড়া করতে চাই না। জাহিদ হোসেন ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। ভীষণ রকমের যতœ নিয়ে তিনি চলচ্চিত্রটি তৈরি করেছেন।’
জাহিদ হোসেনের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় কুদরত-ই খুদা’র প্রযোজনায় মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা ‘সুবর্ণভূমি’। সজল ছাড়াও আরও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ, স্নিগ্ধা’সহ আরও অনেকে।
সজল এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত আবু সায়ীদের ‘সংযোগ’, নাদের চৌধুরীর ‘জিন’, অনন্য মামুনের ‘জাহানারা’ ও উজ্জ্বল-নবী’র ‘পাপ ড্যাডি’ সিনেমা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com