শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবারের মতো শপথ নিলেন নীতীশ কুমার। বুধবার বিকেলে পটনার রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহান তাকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। তার সাথে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবও। দ্বিতীয়বারের মতো রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলেন তিনি। মহাজোটের নতুন সরকারের মন্ত্রিপরিষদ গঠন করা হবে শিগগিরই।
রাজভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের সদস্যরা। সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তার ছেলে তেজ প্রতাপ যাদব, তেজস্বী যাদবের স্ত্রীসহ আরজেডির অনেক বড় নেতা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছেছিলেন। মনে করা হচ্ছে, নীতীশ কুমারের দল থেকে বর্তমানে সরকারে ১১ থেকে ১৩ জন মন্ত্রী হতে পারেন। এনডিএ সরকারে যারা মন্ত্রী ছিলেন তাদের পদে বহাল রাখা হতে পারে। তাছাড়া উপেন্দ্র কুশওয়াহাকে মন্ত্রিসভায় যোগ করা হতে পারে। এদিকে সিংহভাগ দফতর নিজেদের পকেটে রাখতে চাইছে আরজেডি। জানা গেছে, ২০ জন মন্ত্রী হতে পারে আরজেডি থেকে। অর্থ, স্বরাষ্ট্রের মতো দফতরগুলো নিজেদের হাতে রাখতে চাইছে আরজেডি। এছাড়া কংগ্রেসের চারজন মন্ত্রী হতে চলেছেন বিহারে। সূত্র : হিন্দুস্থান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com