বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যমুনা নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ ৮শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে যমুনা পাথরঘাট এলাকায় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেডের সি.এস.আর কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় ও দরিদ্রদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন নওপাজেকো লিমিটেড ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের। সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) এসপি শরিফুল হক, বঙ্গবন্ধু সেতু পূর্বথানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম,কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আসলাম মিয়াসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার বেলটিয়াবাড়ী, আফজালপুর, আলীপুর, বাসুরিয়া এলাকার বন্যায় ও যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৮’শ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, নগদ অর্থ, বিশুদ্ধ পানি ও শুকনা খাবার বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে খুশি চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com