শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলাম গ্রহণের পর জার্মান তরুণীর নতুন নাম জায়নাব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

ইসলাম গ্রহণ করেছেন অ্যানা হুমেল নামের এক জার্মান তরুণী। এরপর নিজের নতুন নাম রেখেছেন জায়নাব। গত ২০ আগস্ট শনিবার তুরস্কের মারদিন প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন তিনি। মারদিনের প্রাদেশিক মুফতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি সবাইকে নিশ্চিত করেন। জায়নাব জার্মানিতে হিসাম দারবিশ নামে এক সিরীয় যুবককে বিয়ে করেছেন। ওই যুবকের পরিবার থাকে মারদিনে। স্বামীর পরিবারে বেড়াতে এসে ইসলামে প্রবেশ করলেন জায়নাব।
তিনি জানান, তার বয়স যখন ১৪, তখন থেকেই ইসলামের প্রতি অনুগত এবং শ্বাশত এ ধর্ম সম্পর্কে জানাশোনার চেষ্টা করতেন। মুসলিম হওয়ার পর মারদিনের মুফতি জায়নাবকে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানান এবং পবিত্র কুরআনে কারিম উপঢৌকন দেন।
মারদিনের মুফতি জানান, জায়নাব সম্পূর্ণ নিজের ইচ্ছা ও আগ্রহেই ইসলাম গ্রহণ করেছেন। কোনো চাপে পড়ে তিনি এ সিদ্ধান্ত নেননি। এভাবেই একেকজন করে ইসলামী পরিবারকে বড় করছে।
উল্লেখ্য, জায়নাব নামের প্রসিদ্ধ অর্থ সুগন্ধী ফুল। তাছাড়া রাসূল সা:-এর এক স্ত্রী ও এক মেয়ে উভয়ের নাম জায়নাব ছিল। স্ত্রীর পূর্ণ নাম জায়নাব বিনতে জাহশ এবং মেয়ের নাম জায়নাব বিনতে মোহাম্মাদ। তার মা হজরত খাদিজা রা:। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com