শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় কর্মকর্তারা হাওর ভাতা পেয়েও কর্মস্থলে থাকেনা সেবা বঞ্চিতদের অভিযোগ

মোনায়েম খান নেত্রকোণা :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

জেলার খালিয়াজুরী উপজেলায় হাওর ভাতা চালু থাকলেও বিভিন্ন সরকারি অফিসে কর্মকর্তাদের পাওয়া যায়না। এতে জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তেমন কর্মকেত্রে অনুপস্থিত থেকে সরকারের সুবিধা গ্রহণ করেও কাজে ফাঁকি দিচ্ছে কর্মকর্তারা। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সরোজমিনে গিয়ে দেখা যায় খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে এলাকার সুবিধা ভোগীদের উপস্থিতি। অফিসে উঠানো নেই জাতীয় পতাকা অফিস রয়েছে তালা লাগানো। এলাকাবাসীদের অভিযোগ ভূমি অফিসে রয়েছে নানা ধরণের কাজ কর্ম। এরমধ্যে জমির কাজনা, জমির খারিজ বি আর এস ,দলিল পত্রসহ নৃত্য প্রয়োজনিয় কাজ কর্ম। ভুক্তভোগিরা এসে দেখে অফিস তালা লাগানো। সপ্তাহে দুই একদিন অফিস খুলে ঘন্টা খানেক পরে আবার তারা অফিস বন্ধ করে তারা চলে যায়, ভূমি কর্মকর্তাকে এসে পাওয়া যায়না। এই নিয়ে শালদিঘা গ্রামের রঞ্জিত বর্মণ বলেন অফিসের লোকজন কখন আসে আর কখন চলে যায় তা দেখা যায়না, অফিসের সামনে এসে অপেক্ষা করে চলে যাই। শিবির পাড়ার করিম মিয়া বলেন গত কয়েক মাস ধরে জমির বি আর এস এর জন্য ঘুরছি অফিসে কাউকে পাওয়া যায়না। লিপসা গ্রামের হুমায়ুন আবাদি বলেন অফিস খুলেও না জাতীয় পতাকার মুল্যায়নও করেনা। বল্লভপুর গ্রামের মিনতী রানী বলেন জমি খারিজ করার জন্য কত দিন ধরে ঘুরছি অফিস থাকে তালা লাগানো। এসে কাউকে পাইনা। এই নিয়ে চাকুয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন অফিসের কাজে চলে এসেছি এখন কথা বলতে পারবো না। চাকুয়া ইউনিয়ন ভূমি অফিস বন্ধ থাকার বিষয়ে খালিয়াজুরী উপজেলা সহকারি কমিশনার ভূমি ইয়াসিন খন্দকার মহোদয় বলেন এখনই খবর নিয়ে দেখছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com