শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুরুষের যে গুণ দেখে প্রেমে পড়েন নারী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

কে কখন কার প্রেমে পড়বেন তা কেউই বুঝতে পারেন না আগে থেকে! কারও সৌন্দর্য দেখে হয়তো কেউ পছন্দ করতেই পারেন। তবে ভালোবাসা গড়ে উঠতে সুন্দর ওই মানুষটির ভেতরের গুণগুলোও কিন্তু বিশেষভাবে অবদান রাখে। শুধু চেহারা সুন্দর হলেই হবে না, বরং একজনের গুণ বিশেষ জরুরি সম্পর্ক টিকিয়ে রাখতে।
একজন পুরুষও যেমন তার জীবনসঙ্গীর মধ্যে বিশেষ কিছু গুণ আশা করেন, ঠিক তেমনই একজন নারীও কিন্তু কয়েকটি গুণ দেখেই পুরুষের প্রেমে পড়েন। চলুন তবে জেনে নেওয়া যাক নারীরা ঠিক কোন গুণগুলো দেখে প্রেমে পড়েন পুরুষের-
আত্মবিশ্বাসী: আত্মবিশ্বাসী পুরুষকে পছন্দ করেন নারীরা। আসলে এ ধরনের পুরুষরা অন্যকে অনেকটা সুরক্ষা দিতে পারেন। এক্ষেত্রে সুরক্ষা মানসিকও হতে পারে।
হাসি-খুশি: সবাই চায় তার জীবনসঙ্গী যেন হাসি-খুশি হন। এ প্রকৃতির মানুষ অনেক বেশি সার্থক হন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাসলে মানুষের চেহারা আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
ভালো ফিটনেস: ফিট থাকা পুরুষরা অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী হন। এ কারণে এমন পুরুষদের প্রতি মুগ্ধ হন নারীরা। এমনকি পেশিবহুল পুরুষের সঙ্গে থাকলে নারীরা আরও নিরাপত্তা বোধ করেন।
যত্নবান: একজন নারীর প্রতি তার জীবনসঙ্গী কতটা যত্নবান তাও কিন্তু বিবেচ্য বিষয়। বেশ কিছু গবেষণায় বলা হয়েছে, জীবনসঙ্গীর মধ্যে নারীরা তার বাবার ছাঁয়া খোঁজেন। বাবা নিজের মেয়েকে যেমন যত্নে রাখেন, ঠিক তেমনটাই যেন হন তার জীবনসঙ্গী এমনটিই আশা করেন নারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com