রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আরো বাড়লো চাল-ডিম-সবজির দাম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

বাজারে ডিমের দাম আবার বাড়ছে। বড় বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম উঠেছে প্রতি হালি ৪৫ টাকায়। আর পাড়া-মহল্লার মুদিদোকান থেকে ডিম কিনতে লাগছে হালিতে ৫০ টাকা। এক মাস আগে এ দর ৫৫ টাকায় উঠেছিল। পরে যা কমে ৪০ টাকা বা এর নিচে নামে। ডিমের পাশাপাশি বেড়েছে মুরগির দামও। সবজিও এখন কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্য কোনো পণ্যের দামে তেমন হেরফের নেই। সার্বিকভাবে বাজারদর বেশ চড়া।
বাজারে ফার্মের মুরগির দুই ধরনের ডিম বিক্রি হয়। বাদামি ও সাদা। সাদা ডিম কিছুটা কম দামে কিনতে পারেন ক্রেতারা। গত বৃহস্পতিবার রাজধানীর কাঁঠালবাগান, মোহাম্মদপুর টাউন হল ও মহাখালী বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির সাদা ডিম প্রতি হালি ৪৫ টাকা দিয়েই কেনা যাচ্ছে। বাজারভেদে হাঁসের ডিমের হালি পড়ছে ৬৫ থেকে ৭০ টাকা।
দাম কোনটা কত? ক্রেতার এ প্রশ্নের জবাবে রামপুরা বাজারের সবজি বিক্রেতা আজিজ মিয়া এক নিশ্বাসে বলে দিলেন- পেঁপে শুধু ৩০, ঢ্যাঁড়শ-পটল ৫০, চিচিঙ্গা-কাঁকরোল-উস্তা-ঝিঙা ৬০, আর বরবটি-বেগুন ৮০ টাকা।
এসব সবজির দাম একশো পেরোয়নি। ক্রেতা আবার জানতে চাইলে আজিজ মিয়া মুখ উঁচিয়ে বলে দিলেন, টমেটো-গাজর ১২০ টাকা। নিলে নেন। দাম শুনে কোনো উত্তর না দিয়ে চলে গেলেন ওই ক্রেতা। এরপর এ প্রতিবেদকের সঙ্গে কথা হলো আজিজ মিয়ার। তিনি জানান, কয়েকদিন সবজির দাম কিছুটা কম ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার থেকে বেড়েছে দাম। বৃষ্টির কারণে সরবরাহ কম। এজন্য না কি পাইকারি বাজার থেকে মোটামুটি সব সবজি ৫-১০ টাকা বেশি দামে কিনতে হয়েছে। আর তাই শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেশি দামে সবজি বিক্রি করছেন আজিজ মিয়া। শুধু সবজি নয়, বাজারে দেখা গেছে চাল ও ডিমের দামও বেশি। মোটা-সরু সব চালের দামই বেড়েছে কেজিতে ২-৩ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২ টাকা বেড়ে স্বর্ণা ৫০-৫২ টাকা ও বিআর-২৮ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। অথচ এর আগে প্রতি কেজি গুটি স্বর্ণা ৪৮-৫০ টাকা ও বিআর-২৮ এর দাম ছিল ৫৮-৬০ টাকা।
এছাড়া আগের চড়া দামে বিক্রি হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল। এসব চাল মানভেদে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৮৪ টাকায়। মেরুল বাড্ডার চাল ব্যবসায়ী হালিম চৌধুরী বলেন, পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। এখন চালের সিজন (মৌসুম) শেষ। চাল আমদানি হলেও বাজারে সেগুলো আসছে না। এজন্য দাম বাড়তি। তিনি আরও বলেন, মিলপর্যায়ে বস্তাপ্রতি চালের দাম ১০০-১৫০ টাকার মতো বেড়েছে। অগ্রিম টাকা দিয়েও মিলছে না চাহিদামতো চাল। মোকামে যে পরিমাণ চালের অর্ডার দেওয়া হচ্ছে তা পাওয়া যাচ্ছে না।
এদিকে বাজারে আবারও অস্থির হয়ে উঠেছে ফার্মের মুরগির ডিমের দাম। তিনদিনের ব্যবধানে খুচরা বাজারে ডজনপ্রতি ডিম ১৩০ টাকা থেকে বেড়ে এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে অস্থিতিশীল ছিল ডিমের বাজার। সে সময় ডিমের ডজন ১৬০ টাকা ছাড়িয়ে যায়। এর আগে দেশে কখনো ডিমের দামের এতটা বৃদ্ধি দেখা যায়নি। এখন আবার সেই পথে হাঁটছে পণ্যটি। সরেজমিনে দেখা গেছে, খুচরায় প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ডজন নিলে ১৪৫-১৫০ টাকা। যদিও কিছু কিছু বাজারে ডজনে ৫-১০ টাকা কম নিতে দেখা গেছে। তবে সে সংখ্যা খুব কম।
রামপুরা বাজারের ডিম বিক্রেতা ইয়াছিন হোসেন বলেন, বুধবার থেকে ডিমের দাম হুট করে বেড়েছে। তার আগেও দুদিন বেড়েছে দাম। তবে সেটা ৫-৭ টাকা। শেষ বৃহস্পতিবার সকালে পাইকারিতে ডিমের ডজন ১৪০ টাকায় ঠেকেছে। তিনি বলেন, পাইকারিতে প্রতিটি ডিমের দাম পড়ছে ১১ টাকা ৭০ পয়সা। যা অন্যান্য খরচ মিলে এখন সাড়ে ১২ টাকায় বিক্রি হচ্ছে। এই ব্যবসায়ী বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে ডিমের সরবরাহ কম। সেজন্য দাম বেড়েছে। এদিকে মুদি পণ্যের দাম নতুন করে বাড়েনি বা কমেনি। আগের চড়া দামেই আটকে আছে। শুধু খুচরায় পাম তেলের দাম ৫ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোতলজাত অন্য কোনো ভোজ্যতেলের দাম কমেনি।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, বৃষ্টিবাদল হলে সবজির দাম বাড়ে। কারণ, তখন সবজি ওঠে কম। তবে এবার দাম বাড়লেও বাজারে সরবারহ মোটামুটি ভালো। চালের দামের বড় কোনো পরিবর্তন নেই। তবে পাইকারিতে খোলা আটার দাম কেজিতে ২ টাকার মতো বেড়েছে। অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল। গরুর মাংস কেনা যাচ্ছে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায়। আর মানভেদে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ থেকে ১ হাজার টাকায়। চাষের রুই মাছ আকারভেদে প্রতি কেজি ২৫০ থেকে ৩৫০ টাকায়, পাঙাশ ও তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com