রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন চট্টগ্রাম বন্দরে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে জাহাজ পৌঁছেছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী এপেক্স বাংলাদেশ এর ৫০তম সম্মেলন বিএনপি নেতাকে নির্মমভাবে কুপিয়ে জখম: বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ফিরতিযাত্রায়ও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া দুর্ভোগ কমাতে জ্বালানি তেলে দৈনিক ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার:জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

সেরা ইসলামি ব্যক্তিত্ব মনোনীত হলেন শাইখুল আজহার

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িবকে ‘সেরা ইসলামি ব্যক্তিত্ব ২০২০’-এর পুরস্কারে ভূষিত করেছে মালয়েশিয়া।

বুধবার (১৯ আগস্ট) মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে নতুন হিজরি বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্র পরিস্ফূটন, মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন ও বিশ্বব্যাপী আজহারি স্কলারদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে অসামান্য ও নান্দনিক অবদানের জন্য শাইখুল আজহারকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ শাহ, প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, মন্ত্রীপরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর ইসলাম ও মুসলমানদের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে থাকে মালয়েশিয়া সরকার।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com