রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিমলায় তামাক চাষকে নিরুৎসাহিত করার লক্ষে কৃষক সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

তামাক চাষ বর্জন করি, ধুমপান মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্রে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সন্ধায় তামাক চাষী কৃষকদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সচেতনতা মূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী’, পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ”লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, খগাখড়িবাড়ী ইউপি সদস্য জুয়েল হোসেন রব্বু, আবুল কালাম আজাদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, তামাক হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষতিকর একটি ফসল, এই তামাক সেবনের ফলে মানবদেহে ফুসফুসে ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তামাকসহ বিভিন্ন ধরনের মাদক জাত দ্রব্য ব্যবহার করার ফলে উড়তি বয়সের কিশোর ও যুবকদের অকালে মৃত্যুও হচ্ছে। তাই আসুন আমরা তামাক চাষ আবাদ ছেড়ে দিয়ে অন্য লাভজনক ফসল বেশি চাষ করি। উক্ত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানীরা অংশ গ্রহণ করে আলোচনায় তামাক চাষে নিরুৎসাহিত করার বিষয়ে উন্মুক্ত আলোচনা পর্বে তামাক চাষ বর্জনের অঙ্গিকার করে বক্তব্য রাখেন, বিগত সময়ে তামাক চাষী কয়েকজন কৃষক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com