নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস – ২০২২ পালন হয়েছে। প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বদলগাছী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বদলগাছীর উদ্যোগে ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাহেলা বেগম টপি, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ জন প্রশিক্ষিত যুবদের মাঝে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার যুব ঋণের চেক, ত্রিশ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও প্রত্যেককে ছয়শত টাকা এবং তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন।