বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

নওগাঁয় সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

নওগাঁয় সততা সংঘের সদস্য ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নওগাঁ শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার দুপুর ১ টায় দেশ গড়ার শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক খালিদ মেহেদীহাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সাবেক এমপি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বেগম শাহিন মনোয়ারা হক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চৌধুরী এবং স্কুলের দাতা সদস্য শহিদুল আলম, স্কুলের প্রধান শিক্ষক বিশ^জিত মজুমদার ও শিক্ষার্থী ফাইজা ফারুকী রিফতী। অনুষ্ঠানে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন সদস্য এবং ৭০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন ও স্কুল ব্যাগ, ছাতা, জামিতি বক্স, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়।এ সময় দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিগন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com